দিরাইয়ে পৃথক অভিযানে তিন যুবক আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছরের এক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিবুল হাসান মিরাজ শ্রীমঙ্গল উপজেলার সুনগইড় গ্রামের রফিক মিয়ার ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, প্রায় এক মাস ধরে ওই শিশুর ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে মিরাজের বিরুদ্ধে। দীর্ঘদিনের নির্যাতনে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সর্বশেষ রোববার সকালে ওই শিক্ষকের অনৈতিক নির্দেশ পালনে অস্বীকৃতি জানালে শিশুটিকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বিষয়টি জানাজানি হলে শিশুর অভিভাবক শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশের একটি দল মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ্ আল মামুন জানান, ভুক্তভোগী শিশুর শরীরে নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক তার অপরাধের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
মাদ্রাসাছাত্র, যৌন নির্যাতন, শিক্ষক গ্রেপ্তার, শ্রীমঙ্গল থানা, শিশু নির্যাতন, আইনশৃঙ্খলা