২৪ আগস্ট ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

জৈন্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


জৈন্তাপুর উপজেলার তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে হাসান মিয়া গুলাল (৩৫) নামে একজন নিহত হন।


নিহত হাসান মিয়া গুলাল গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া গ্রামের মরহুম সাইফুল্লাহর ছেলে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সড়ক দুর্ঘটনা, প্রাণহানি, কাটাগাং, সিলেট-তামাবিল মহাসড়ক, মরদেহ উদ্ধার, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ