ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ৭:০২ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক অভিযান চালিয়ে দুই মাদকসেবীসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পৌরসভার বাগবাড়ী এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫), একই এলাকার আব্দুল করিমের ছেলে মারুফ আহমেদ ও উপজেলার রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের রুপ মিয়ার ছেলে মেরাজ মিয়া (২৫)।
পুলিশ জানায়, সোমবার দিরাই বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ হৃদয় মিয়া (২৫) ও মারুফ আহমেদকে আটক করা হয়। অপরদিকে অন্য আরেকটি অভযানে মেরাজ মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল।
আটকের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আটকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
দিরাই, পুলিশ, আটক, মাদক, অভিযান, আদালত