শাবিপ্রবিতে নোয়াখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন নোয়াখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত সংগঠনটির নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর উদ্দিন রাজু এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নুরজামান হৃদয় ।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফুল ইসলাম আরমান, মো. সাজ্জাদুর রহমান, তৃষান দেব, আকবর ভূঁইয়া, ইফতেখার মাহমুদ ও এস এম আশিকুর রহমান।
কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফয়সল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. শাখাওয়াত হোসেন রাফি এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এনায়েত উল্লাহ। অফিস সম্পাদক হয়েছেন মো. শহিদুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিহাদুল ইসলাম। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মেহেরাজুল হাসান।
এ ছাড়া জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিদ হোসেন রিফাত, প্রকাশনা ও প্রচার সম্পাদক জিকরুল শাহরিয়ার অয়ন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অনি শুভ এবং ডকুমেন্টেশন ও আর্কাইভ সম্পাদক রাকিবুল হাসান নিলয়। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ফাহিম মাহতাব কলপো ও ইবতাশামুর রহমান। সহ-ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফ হাসান তানিম এবং সহ-অফিস সম্পাদক হয়েছেন ফারদিন আহমেদ অদি। সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল আদনান সামির, সহ-সাংস্কৃতিক সম্পাদক অনন্ত ইসলাম, সহ-ডকুমেন্টেশন ও আর্কাইভ সেক্রেটারি তাহশেক উল হক এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুগ্ধা সাহা। এ ছাড়া সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক হয়েছেন আলামিন রাহাদ ভূঁইয়া এবং সহ-জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল আলম অপু।
শাবিপ্রবি, নোয়াখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ছাত্র সংগঠন, কমিটি ঘোষণা, শিক্ষার্থী সংগঠন, সমাজবিজ্ঞান বিভাগ