২০ আগস্ট ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

দিরাইয়ে ১৫’শ টাকা পাওনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৭

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী

সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে পৌরসভার ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


আহত ব্যক্তিরা হলেন আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল মুকিত (৪৫), ইমন (২১), আশিক মিয়া (৪০), জুয়েল (৪০) ও সাব্বির মিয়া। তাঁদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত আব্দুর রহিম, ইমন ও সাব্বির মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ আগস্ট ১ হাজার ৫০০ টাকা পাওনা নিয়ে ঘাগটিয়া গ্রামের আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বুধবার বিকেল পাঁচটার দিকে আব্দুল মুকিত দিরাই বাজারে যাওয়ার পথে জুয়েল মিয়া ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।


পরে হামলার খবর পেয়ে মুকিত মিয়ার লোকজন এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন।


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সংঘর্ষ, দিরাই, আহত, পাওনা টাকা, গ্রাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ