বিশ্বনাথে নিষিদ্ধঘোষিত ৪৫ জন ছাত্রলীগ নেতাকর্মীর নামে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ১০:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমি-সংক্রান্ত বিরোধের গণশুনানি শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) বেলা তিনটার দিকে ইউএনও কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে আহত ব্যক্তিদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে সিলেট সদর থানার উত্তর বালুচর এলাকায় বসবাসকারী হাজী জিলু মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আবদুস কুদ্দুসের স্ত্রী আঙ্গুরা বেগমের বসতবাড়ির সামনের রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে জিলু মিয়ার করা লিখিত অভিযোগের ভিত্তিতে ইউএনও কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুনানি শেষে নির্বাহী কর্মকর্তার কক্ষ থেকে বের হওয়ার পরপরই দুই পক্ষের লোকজন তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে হাজী জিলু মিয়া, আবদুল হান্নান, ইকবাল ও লিলু মিয়া আহত হন।
এদিকে ঘটনার পর সন্ধ্যার দিকে ইসহাকপুর গ্রামের মো. গুলবার মিয়া বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তা গ্রহণ করেননি বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনাটি ইউএনও মহোদয়ের কার্যালয়ে ঘটেছে। তাই তিনি অভিযোগ দিতে হবে। এখানে অন্য কেউ বাদী হতে পারে না। বাদী হতে হবে ইউএনওকে। তিনি অভিযোগ দিলে মামলাটি গ্রহণ করা হবে।’
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ বিষয়ে আমরা মর্মাহত। ঘটনার সময় কার্যালয়ে পর্যাপ্ত আনসার সদস্য না থাকায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি ইতিমধ্যে জেলা প্রশাসককে জানানো হয়েছে।
ভূমি বিরোধ, গণশুনানি, সংঘর্ষ, ইউএনও কার্যালয়, পুলিশ, মামলা