জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে প্রায় ৮ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন
সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টা থেকে বুধবার (১৯ আগস্ট) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
অভিযানে ১৭টি ইয়াবা বড়ি, ১৬৮ বোতল ভারতীয় রেড বুল এনার্জি ড্রিংক এবং ১ লাখ ৪৯ হাজার ৫০ টাকার ভারতীয় বিভিন্ন প্রসাধনী উদ্ধার করা হয়েছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৫৭টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ সিলেট গড়তে মহানগর পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।
গ্রেপ্তার, যানবাহন, মাদক ব্যবসায়ী, আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, ট্রাফিক পুলিশ