জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে প্রায় ৮ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আদর্শগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে অবৈধভাবে উত্তোলন করা ৭ হাজার ৯১৯ ঘনফুট বালু জব্দ করা হয়। একইসঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকা বিনষ্ট করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে আসামপাড়া আদর্শগ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি নৌকা বিনষ্ট ও উত্তোলন করা ৭ হাজার ৯১৯ ঘনফুট বালু জব্দ করা হয়।
জব্দকৃত এসব বালু ঘটনাস্থলেই নিলামের মাধ্যমে বিক্রি করা হয় বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানে ৪৮ বিজিবি, পুলিশ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ বালু উত্তোলন, টাস্কফোর্স অভিযান, জৈন্তাপুর, বালু জব্দ, নৌকা বিনষ্ট, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড