গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না সুনামগঞ্জের ডিসি, দায়িত্ব দিলেন চার এডিসিকে
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন, জেলা যুবদল নেতা কামরুল হাসান রাজু, কালারচান মিয়াসহ স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ ও নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ এবং বিএনপি নেতা শোয়েব আহমেদ।
পথসভায় বক্তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের সেবা করার লক্ষ্যেই স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে আসছে। দেশের বিভিন্ন দুর্যোগ, বন্যা ও সংকটের সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
বক্তারা আরও জানান, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নানা প্রতিকূলতা, নির্যাতন ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনেক নেতাকর্মী আত্মত্যাগ করেছেন। ভবিষ্যতেও দেশের জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
তারা বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
র্যালি ও পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামছুর রহমান ও আহমেদ হুমায়ুন রশিদ ও জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, প্রতিষ্ঠাবার্ষিকী, র্যালি, পথসভা, বিএনপি, আন্দোলন