দানবাক্সে ফেলা চিঠিতে এক নারীর আকুতি
‘আল্লাহ তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও’
সিলেটজুড়ে
প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা থানার সাবেক দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশীদ ও খায়রুল ফজলকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তাদের পাশাপাশি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (ওসি) পদমর্যাদার আরও ৪৭ কর্মকর্তাকেও জনস্বার্থে অবসর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানোর কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে এসব প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে সাতজন এএসপি এবং পুলিশ-২ শাখার প্রজ্ঞাপনে ৪৯ জন পুলিশ পরিদর্শককে অবসরের কথা বলা হয়েছে।
অবসরে যাওয়া দুই পুলিশ পরিদর্শক শাহ মো. হারুন অর রশীদ ও খায়রুল ফজল বিভিন্ন সময়ে সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শাহ মো. হারুন অর রশীদ দক্ষিণ সুরমা থানার পাশাপাশি সিলেটের বিয়ানীবাজার ও গোয়াইনঘাট এবং হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানার ওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে খায়রুল ফজল দক্ষিণ সুরমা থানার পাশাপাশি সিলেটের এয়ারপোর্ট থানার ওসি ছিলেন।
এদিকে পুলিশ-২ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৪৯ কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন সিলেটের দক্ষিণ সুরমা থানার সাবেক ওসি হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
অন্যদিকে পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে র্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), খাগড়াছড়ি, পটুয়াখালী, সিরাজগঞ্জসহ বিভিন্ন ইউনিটে কর্মরত সাত এএসপিকে অবসর দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা অবসরের আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন।
সিলেটের সাবেক দুই ওসি, বাধ্যতামূলক অবসর, শাহ মো. হারুন অর রশীদ, খায়রুল ফজল, দক্ষিণ সুরমা থানা, সিলেট পুলিশ, পুলিশ কর্মকর্তা, ৫৬ পুলিশ কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনস্বার্থে অবসর, পুলিশ পরিদর্শক