১৫ আগস্ট ২০২৬

রাজনীতি / সরকার

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি: হুমায়ুন কবির

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ১৪ আগস্ট, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আমন্ত্রণ এলে সরকার অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে এই মুহূর্তে সফরের কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।


শুক্রবার সিলেটের ওসমানীনগরের খাদিমপুর বাজার এলাকায় প্রবাসীদের অর্থায়নে এনআরবি মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্টানে শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।


গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি বৈশ্বিক জ্বালানি সংকট। ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় এই সংকট তৈরি হয়েছে।


 

হুমায়ন কবির বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় কীভাবে এনার্জি ডাইভারসিফিকেশন করা যায়, কীভাবে জ্বালানি মজুত বাড়ানো যায় এবং ঘাটতি কীভাবে দূর করা যায় এসব বিষয়ে সরকার ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। দ্রুতই এব্যাপারে কিছু সিদ্ধান্ত নেবে।



স্বাস্থ্য খাতে বিনিয়োগকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা বড় হৃদয়ের মানুষ। দেশের প্রতি ভালোবাসা না থাকলে তারা দেশের জন্য এত উদ্যোগ নিতেন না। প্রবাসে গেলে দেশপ্রেম কমে যায় না বরং কিছু ক্ষেত্রে তা আরও বেড়ে যায়।



এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া প্রমুখ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

প্রধানমন্ত্রী, ভারত সফর, হুমায়ুন কবির, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, এনআরবি মেডিকেল কলেজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ