১৩ আগস্ট ২০২৬

মানবিকতা / সহায়তা

নারীদের স্বাবলম্বী করতে দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাইয়ে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ও গ্রো ফাউন্ডেশনের সহযোগিতায় ১২ জন উপকারভোগীর মধ্যে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের পরিচালক শুভ দাস, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উন্নয়ন কর্মকর্তা রাজীব দাস, ফিল্ড অফিসার আপ্তাব উদ্দিন ও রসেন্দ্র কুমার দাস।


সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে জানান, এখন থেকে সংসারের কাজের পাশাপাশি সেলাইয়ের কাজ করে নিজেরাও আয় করতে পারব। এতে সন্তানদের লেখাপড়ার খরচসহ পরিবারের বিভিন্ন ব্যয় মেটাতে নিজেদের ভূমিকা রাখতে পারব।


আয়োজকেরা জানান, আয়মূলক কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা এবং পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

মানবিকতা থেকে আরো পড়ুন

নারী উন্নয়ন, সেলাই মেশিন, ভাটিবাংলা সমবায় সমিতি, গ্রো ফাউন্ডেশন, দরিদ্র বিমোচন, আত্মকর্মসংস্থান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ