দক্ষ জনশক্তি গঠনে শান্তিগঞ্জে মাসব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজিং ওয়্যারিং কোর্স
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন
দক্ষ জনশক্তি গঠন ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশায় মাসব্যাপী বিনামূল্যে ইলেকট্রিক্যাল এন্ড হাউজিং ওয়্যারিং কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল ১১ টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া। এতে ইউনিয়নের অর্ধশত তরুণ প্রশিক্ষণার্থী অংশ নেন।
দরগাপাশা ইউনিয়ন পরিষদের রাজস্ব দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সুফি মিয়া। তরুণদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য বলেও জানান তিনি।
এসময় কোর্সের প্রশিক্ষক জেলা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সুকুমার দাস, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান রাজাসহ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
দক্ষ জনশক্তি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, প্রশিক্ষণ কোর্স, শান্তিগঞ্জ উপজেলা, দরগাপাশা ইউনিয়ন পরিষদ, কারিগরি প্রশিক্ষণ