সিলেটে ট্রিপল মার্ডার: আটক বাবুলকে জেলহাজতে প্রেরণ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন
সিলেট নগরীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫১ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (১২ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এসএমপির অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসএমপি জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তারযোগ্য আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারযোগ্য ব্যক্তিদের আটক করা হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ১৭৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১০৬টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছে এসএমপি।
পোস্টে এসএমপি জানায়, ‘নিরাপদ সিলেট গড়তে মহানগর পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ, গ্রেপ্তার, অভিযান, অপরাধ, আইনশৃঙ্খলা, ট্রাফিক