১০ আগস্ট ২০২৬

ধর্ম / সনাতন

সুনামগঞ্জ পূজা উদ্‌যাপন পরিষদের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন


বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা কমিটিটির অনুমোদন দেন। শনিবার গণমাধ্যমে নতুন কমিটির তালিকা পাঠানো হয়।


গত ১১ জুলাই সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাসকে সভাপতি এবং বিপ্রেশ কুমার রায় বাপ্পীকে সাধারণ সম্পাদক করা হয়। পরে ৪ আগস্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।


নবগঠিত কমিটিতে সহসভাপতি করা হয়েছে কলি তালুকদার (আরতি), বিমল বণিক, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, স্বপন চন্দ্র দেব, জন্টু তালুকদার, চঞ্চল কুমার লোহ ও সুমন সাহাকে।


যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন চন্দন কুমার দাস, প্রসেনজিৎ নন্দী (সূচক) ও মনি কাঞ্চন দাস। কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র সরকার এবং সহকোষাধ্যক্ষ দিপ্ত বণিক শুভ।


সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, দপ্তর সম্পাদক বিপ্লব তালুকদার, সহদপ্তর সম্পাদক শিবু পোদ্দার, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী এবং সহপ্রচার সম্পাদক দিপক দেবনাথ।


গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক স্বাধীন চৌধুরী, সহগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত বণিক সুমন, শিক্ষা ও গবেষণা সম্পাদক অনুপ কান্তি রায় মলয়, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্য এবং সহসাংস্কৃতিক সম্পাদক জবা ঘোষ।


সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুকান্ত কুমার রায়, সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পিনাক দাস, গণসংযোগ সম্পাদক অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, সহগণসংযোগ বিষয়ক সম্পাদক সমীর দেব, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক এবং সহআইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তনয় চক্রবর্তী।


ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক অজিত কুমার রায়, সহধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক পংকজ দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক রূপালী সোম পম্পা, সহমহিলা বিষয়ক সম্পাদক মলি রায়, পূজা বিষয়ক সম্পাদক রতীশ গোস্বামী এবং সহপূজা বিষয়ক সম্পাদক দীপংকর শর্মা চৌধুরী।


কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কুমার শংকর চৌধুরী নূপুর, ডা. প্রহল্লাদ বণিক, রবীন্দ্র বণিক, অরুণ অধিকারী, সন্তোষ রায় সন্তো, জ্যোতি ভূষণ রায় তালুকদার, শংকর বণিক, সীমান্ত বিজয় সরকার, সিদ্ধার্থ এষ বলাই, শামীম রঞ্জন তালুকদার, পরিমল তালুকদার, অরুণ তালুকদার, বিধান চন্দ্র দাস, নন্দন রায়, জয়ন্ত বণিক, নিলেন্দু কর্মকার চন্দন, মানিক লাল চক্রবর্ত্তী, জয়দীপ সূত্রধর বীরেন্দ্র, বিভাস দেব, অশোক বণিক প্রদীপ, লিটন দেব, চয়ন দেব, দেবাশীষ দাস গুপ্ত বাপ্পী, সুজিত দেব, চন্দন কুমার দাস, সুদীপ দে, বিভা রায়, বিমান ঘোষ, মন্টু রায়, অসীম শীল, সাংবাদিক গোবিন্দ দেব, সত্যজিৎ দাস অমর, বিজিত দেব, বাপ্পী ঘোষ, গৌরাঙ্গ দাস, কাজল চন্দ, সীমা নাগ, অজন্তা পাল, চন্দ্রনাথ রায়, কৃপেশ চন্দ, অ্যাডভোকেট কুশল রাজ পাল, রাজগোবিন্দ চক্রবর্তী ও জয়ন্ত দাস।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

পূজা উদ্‌যাপন পরিষদ, পূর্ণাঙ্গ কমিটি, সুনামগঞ্জ, হিন্দু ধর্ম, ধর্মীয় সংগঠন, কমিটি অনুমোদন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ