সিটি করপোরেশনের খেলার মাঠ সংরক্ষণে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন
ঢাকা, সিলেটসহ দেশের সব সিটি করপোরেশনে খেলার মাঠের সংরক্ষণ, সুব্যবস্থাপনা ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন নিয়ে সভা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রনায়লয়।
সোমবার (১০ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় দেশের সিটি করপোরেশনগুলোতে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ, মাঠের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং ক্রীড়া চর্চার পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
খেলার মাঠ, সিটি করপোরেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া অবকাঠামো, আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট সিটি করপোরেশন