সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য হলেন সাংবাদিক গোবিন্দ
ধর্ম
প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট ভয়েস এবং জাতীয় দৈনিক কালবেলার জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেবকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার অনুমোদনে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটিতে তাকে সদস্য করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ।
গোবিন্দ দেবকে জেলা কমিটির সদস্য মনোনীত করায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ ছাড়া সংগঠনগুলোর অন্যান্য নেতারাও শুভেচ্ছা বার্তায় একাত্মতা প্রকাশ করেছেন। তারা গোবিন্দ দেবের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং তার নেতৃত্বে সমাজের কল্যাণে আরও ভালো কাজ হবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিপ্রেশ কুমার রায় বাপ্পি।
পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা, গোবিন্দ দেব, সাংবাদিক, সনাতন ধর্ম, শুভকামনা