২৫ জুলাই ২০২৬

ধর্ম / সনাতন

পুণ্যভূমি সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সুপ্রাচীনকাল থেকে পুণ্যভূমি সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। এই সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষায় আমাদের সকলকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’

 

তিনি বলেন, ‘আমাদের প্রিয় বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের লোকজনের সহাবস্থান রয়েছে। এই সম্প্রীতির মেলবন্ধন ভবিষ্যতেও অটুট রাখতে হবে।’ 

 

আরিফুল হকচৌধুরী বলেন, ‘আমরা সবাই মিলেমিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো। এজন্য দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’

 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী আরও বলেন, ‘সিলেটের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে সুপ্রাচীনকাল থেকে রথযাত্রা মহোৎসবের আচার-অনুষ্ঠানাদি পালিত হয়ে আসছে। এই রথযাত্রা প্রাঙ্গণটিকে রথযাত্রা উদ্ধসঢ়;যাপনের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করার প্রক্রিয়া চলমান রয়েছে।’

 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভাপতিত্ব করেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত কুমার সিংহ।

 

রথযাত্রা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ সমেন্দ্র সিংহ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট দেবালয় রথযাত্রা উদ্ধসঢ়;যাপন কমিটির উপদেষ্টা ড. দীলিপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট, সিলেট দেবালয় রথযাত্রা উদ্ধসঢ়;যাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ, মাইবাম রতন সিংহ, সময় টিভির সিনিয়র সাংবাদিক দিগেন সিংহ, নামব্রাম রতন সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সজল ঘোষ প্রমুখ।

 

এর আগে দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরীর রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে উল্টো রথযাত্রা উদযাপিত হয়। এতে হাজারো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে। পূজা, আরতি, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, হরিলুট ও ভক্তিমূলক সংগীতসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, গত ১৬ জুলাই রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে সিলেট নগরীর ২৫টি মন্দির ও দেবালয় থেকে রথ নিয়ে রথযাত্রার মাধ্যমে নয় দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

আরিফুল হক চৌধুরী, উল্টো রথযাত্রা, সিলেট, সাম্প্রদায়িক সম্প্রীতি, রিকাবীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ