এসএমপির অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮২ জন
অপরাধ-বিচার
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ২:৪২ অপরাহ্ন
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৮২ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা।
এদিকে একই সময়ে ট্রাফিক বিভাগের পরিচালিত পৃথক অভিযানে মোট ১৫৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৮০টি যানবাহন আটক করা হয়।
গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম।
তিনি জানান, নিরাপদ সিলেট গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট পুলিশ, এসএমপি, গ্রেফতার অভিযান, আইনশৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা