০৫ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

মদ্যপ অবস্থায় আটক সুনামগঞ্জের সাবেক ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমেদ রাসেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ২:২৪ অপরাহ্ন


মদ্যপ অবস্থায় সুনামগঞ্জ শহরে চলাচল ও ‍বিশৃঙ্খলার দায়ে পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমেদ রাসেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাতে শহরের সদর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।


জানাযায়, মঙ্গলবার মধ্যরাতে থানা সংলগ্ন এলাকায় মদপ্য অবস্থায় চলাচল করেন হোসেন আহমেদ রাসেল। এসময় সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ নিয়মিত টহলে বের হলে তাকে মদপ্য অবস্থায় জনসমাগমের মধ্যে চলাচল ও অকথ্য ভাষা ব্যবহার করার দায়ে আটক করেন। বুধবার সকালে তাকে মাদকাসক্ত থাকার দায়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, পৌর শহরের থানা এলাকায় মদ পান করে মাতলামি করা ও অকথ্য ভাষায় কথা বলার অপরাধে তাকে আমরা আটক করে আদালতে প্রেরণ করেছি।


এর আগেও ২০২০ সালে সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে যান হোসেন আহমেদ রাসেল। তাছাড়া ২০১৯ সালে রোহিঙ্গা নাগরিকদের ভূয়া জন্মনিবন্ধনে সহায়তা করার অপরাধে পুলিশ বাদী হয়ে হোসেন আহমেদ রাসেলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সাবেক ভারপ্রাপ্ত মেয়র, হোসেন আহমেদ রাসেল, আটক, পুলিশ, মাতলামি, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ