০৫ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে স্কুলছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ইমাম গ্রেপ্তার

প্রতিনিধি, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তির নাম হুমায়ুন আহমেদ (৩০)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে। 


বিশ্বম্ভরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দিন সিলেট ভয়েসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


জানা গেছে, গ্রেপ্তার হুমায়ুন উপজেলার রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।


এসআই মো. জসীম উদ্দিন বলেন, ‘বিয়ের প্রলোভনে এক স্কুলশিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ইমাম গ্রেপ্তার, স্কুলছাত্রীর সম্পর্ক, অনৈতিক সম্পর্ক, সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর থানা, রতারগাঁও গ্রাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ