সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের অবস্থান সমাজ-রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের অবিচল অবস্থান সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ মন্তব্য করে সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান বলেছেন, ‘সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা।’
তিনি বলেন, ‘সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন। আমরা ঘুম থেকে উঠেই অনলাইনে খবর দেখি। কারন খবরের সাথে সব সময় আপডেট থাকতে হয়। অনলাইন সাংবাদিকতা যেহেতু যুগোপযোগী তাই আপনাদের দায়িত্ব হলো সঠিক সংবাদ উপস্থাপন করা। সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের অবিচল অবস্থান সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।’
সোমবার (২৭ জুলাই) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাধুলার প্রতি গুরত্বারোপ করে মো. মশিউর রহমান বলেন, ‘জীবনে চলার পথে খেলাধুলা বিনোদনের প্রয়োজন আছে। খেলাধুলা সকলের মধ্যে টিম বিল্ডিং করে, পারষ্পরিক সম্পর্ক তৈরি হয়। আবার খেলাধুলা কাজের মধ্যে স্পিরিট বাড়ায়।’ তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যদের অভিনন্দন জানান।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবেদ সাদেক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী।
ক্লাব সদস্য নুরুল আলম আলমাসের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জনি কান্ত শর্মার গীতা পাঠের মধ্য দিয়ে সূচিত সভায় শুরুেতই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু এবং ক্রীড়া ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক তারেক আহমদ খান। নতুন সদস্যদের মধ্য থেকে অনুভূিত ব্যক্ত করেন বাংলাভিশন ও শ্যামল সিলেট এর ক্যামেরাপার্সন আজমল আলী।
অনুষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য মোশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদ সহ ক্রীড়া উপকমিটির সদস্যবৃন্দ ও ক্লাব সদস্যবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাবের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ ও ক্রীড়া প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সিলেট অনলাইন প্রেসক্লাব, বিভাগীয় কমিশনার, মো. মশিউর রহমান, সাংবাদিকতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান