ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্টের নতুন সভাপতি মোস্তফা, সম্পাদক সাকিব
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৬ ৯:২২ অপরাহ্ন
আগামী একমাসের মধ্যে শিক্ষার্থীরা যেন যোগ-বিয়োগ শিখতে পারে, অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জের হাওর অধ্যুষিত তাহিরপুরের শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সাহাগঞ্জ, পাঠাবুকা, সোলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশ্য এসব কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
প্রতিমন্ত্রী বলেন, আগামী একমাসে অন্যসব ভুলে যান, আগে যোগ-বিয়োগ। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তো যোগ-বিয়োগ পারার কথা। যদি তা না পারে তবে এসব শ্রেণির সব শিক্ষার্থীকে একত্রে ক্লাস করাবেন। বাংলা, ইংরেজির ক্ষেত্রেও একই কথা। আর তাতেও যদি অবস্থার উন্নতি না হলে তবে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এজন্য অতিরিক্ত দিন বা সময় নেওয়া যাবে না। সপ্তাহের যে কদিন ক্লাস হয় তার মধ্যেই করতে হবে। সেপ্টেম্বরের মধ্যে যদি ওই শিক্ষিক তা না করে দেখাতে পারেন তবে তিনি অবশ্যই সাসপেন্ড হবেন।
এসব কথা বলার আগে খোদ প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠদান করান। তিনি বাংলা, ইংরেজি, গণিতের ক্লাস নেন। এবং শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং দক্ষতা যাচাই করেন।
হাওরাঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করতে বিষয়ভিত্তিক মৌলিক পাঠদানের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্গম ও হাওর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
একপর্যায়ে স্থানীয় আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল শিক্ষকদের জন্য হাওর ভাতা চালুর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আপনার-আমার কাছে এটি হাওর তা ঠিক আছে। কিন্তু সরকারি কাগজে-কলমে এটি তা না। যে কারনে হাওর ভাতা পাওয়া নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে সরকার আন্তরিক, সমস্যা নিরসনে অবশ্যই কাজ করা হবে।
শিক্ষা, তাহিরপুরে শিক্ষা প্রতিমন্ত্রী, ববি হাজ্জাজ, সিলেট, প্রাথমিক শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী