ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্টের নতুন সভাপতি মোস্তফা, সম্পাদক সাকিব
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্টের (বিএসএ) ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোস্তফা আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা ম বিভাগের শিক্ষার্থী সৈয়দ সাকিবুর রহমান। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুমিনুর রহমান মাহিম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তন্ময় হাসান শপথ।
সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন— ইশরাত জাহান ঊষা , শেখ নাবিল হোসেন , সুইটি আক্তার , আফরোজা সুলতানা সিনজা , রানা দাস , আরিফ আহমেদ এবং মুনতাহা মুনির ফারিবা ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন— এহসানুল হক , মো. মইনুদ্দিন , তাহরিনা আক্তার জ্যোতি , দুর্জয় বণিক , জুবায়ের হোসেন , আমান উল্লাহ এবং আল রাফি হাসান ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্তু গোপ , নাজমুল হোসেন , শুভ ভট্টাচার্য , আসাদুল ইসলাম , মোহাম্মদ আদিল হোসেন , আব্দুল্লাহ আল নোমান , আরিফ হোসেন , বিধান সূত্রধর , রিয়াদ , জান্নাত আলম , হাসনা আক্তার , মৌসুমী আক্তার , লিপি আক্তার , সানজিদা জাহান বৃষ্টি , সানিয়া সুলতানা ,হাফসা ইসলাম , শামীমা তান্নি , তাইয়েবা আক্তার , মেহেদি হাসান এবং সানিয়া সুলতানা প্রীতি ।
প্রচার সম্পাদক হয়েছেন শেখ ফারদিন (রসায়ন, ২৩-২৪), উপ-প্রচার সম্পাদক মো. পারভেজ (সিএসই, ২৪-২৫)। অর্থ সম্পাদক সিফাত ফারাবি (এফইএস, ২৩-২৪), সহ-অর্থ সম্পাদক রাজিব খান (লোকপ্রশাসন, ২৪-২৫)।
সাংস্কৃতিক সম্পাদক মীর তুহিন ইসলাম (লোকপ্রশাসন, ২৩-২৪), উপ-সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াক ইসলাম (নৃবিজ্ঞান, ২৪-২৫) ও সাদিয়া আক্তার (বিবিএ, ২৪-২৫)। দপ্তর সম্পাদক মো. শাওন খান (পরিসংখ্যান, ২৩-২৪), উপ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান ভুইয়া চয়ন (গণিত, ২৪-২৫)।
ক্রীড়া সম্পাদক মাহিনুল হক (ইইই, ২৩-২৪), উপ-ক্রীড়া সম্পাদক আজিজুল হাকিম মাহাবি মৃধা (লোকপ্রশাসন, ২৪-২৫)। গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক বিপ্লব পাল (পিএসএস, ২৩-২৪), উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তাছনিয়া নাজনীন তিশা (বাংলা, ২৪-২৫) ও সাদিয়া ইসলাম জান্নাত (বিবিএ, ২৪-২৫)।
তথ্যপ্রযুক্তি সম্পাদক তুষার ইমরান (সিএসই, ২৩-২৪), উপ-তথ্যপ্রযুক্তি সম্পাদক সাইদুল ইসলাম (ফিজিক্স, ২৪-২৫)। সাহিত্যবিষয়ক সম্পাদক মাসুদুর রহমান (বাংলা, ২৩-২৪), উপ-সাহিত্যবিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান (বাংলা, ২৪-২৫) ও সামিয়া শারমিন রূপালী (লোকপ্রশাসন, ২৪-২৫)।
বিজ্ঞানবিষয়ক সম্পাদক পদে রয়েছেন আজমান রশিদ (সিইপি, ২৩-২৪) ও এনামুল হাসান ওয়াসি (জিইবি, ২৩-২৪); উপ-বিজ্ঞানবিষয়ক সম্পাদক মহর্ষি পাল পল্লব (জিইবি, ২৪-২৫)।
ছাত্রীবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ফারিহা রহমান ফাতেমা (জিইই, ২৩-২৪), শায়লা আক্তার (লোকপ্রশাসন, ২৩-২৪), উম্মে হাতি (জিইই, ২৩-২৪) ও আলফা তাহসিনা আহমেদ (২৩-২৪); উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক ফাহিমা আফরিন হাদিজা (সমাজবিজ্ঞান, ২৪-২৫), জান্নাত সরকার (সমাজবিজ্ঞান, ২৪-২৫) ও ফৌজিয়া আক্তার (সমাজকর্ম, ২৪-২৫)।
সমাজকল্যাণ সম্পাদক পদে রয়েছেন ইশরাত জাহান (এফইএস, ২৩-২৪) ও তোফাজ্জল হোসেন রাসেল (এফইএস, ২৩-২৪); উপ-সমাজকল্যাণ সম্পাদক রাজ মুকুট তালুকদার (পিএসএস, ২৪-২৫)।
শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মেহেদি হাসান তাইম (অর্থনীতি, ২৩-২৪), উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জয় সাহা (জিইই, ২৪-২৫) ও মোছা. ফাতেমা (ইংলিশ, ২৪-২৫)।
এ ছাড়া বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষার্থীকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন— আব্দুল্লাহ বিন আলভী (বিবিএ, ২৫-২৬), সায়মা আক্তার (সমাজবিজ্ঞান, ২৫-২৬), নাহিদুল ইসলাম (বিবিএ, ২৫-২৬), হাসানুল বান্না (পরিসংখ্যান, ২৫-২৬), মো. তাহসিন নাসিফ (পদার্থ, ২৫-২৬), সাদিয়া সুলতানা (গণিত, ২৫-২৬), এনায়েত উল হাই (বিবিএ, ২৫-২৬), রিপন মিয়া (ইংলিশ, ২৫-২৬), মোছা. সুবর্ণা আক্তার (নৃবিজ্ঞান, ২৫-২৬), তাজরীন জাহিদ ইলমা (সমাজকর্ম, ২৫-২৬), আবরার জাহিন (পিএসএস, ২৫-২৬), জিনুতারা আক্তার (বাংলা, ২৫-২৬), কাজী মো. তাহসিন (এফইটি, ২৫-২৬), আহাম্মদ মুয়াজ্জামাহ (বাংলা, ২৫-২৬), লুবাবা খন্দকার (লোকপ্রশাসন, ২৫-২৬), তাসফিয়া ইসলাম (ইংলিশ, ২৫-২৬), ফারিহা মীম (পিএমই, ২৫-২৬), মোহাম্মদ মাহিন (রসায়ন, ২৫-২৬), সাদিয়া মাশনুন ইসমা (পদার্থ, ২৫-২৬), রিত্তিয়া ইসলাম (সমাজকর্ম, ২৫-২৬), দিয়া ভদ্র (অর্থনীতি, ২৫-২৬), সাদিয়া আক্তার মীম (বিএমবি, ২৫-২৬), ইসরাত জাহান হৃদনী (সমাজবিজ্ঞান, ২৫-২৬), কাজী আকিবা ফারিন (পিএসএস, ২৫-২৬), ফারজানা আক্তার বুশরা (নৃবিজ্ঞান, ২৫-২৬), বিনুক খানম (লোকপ্রশাসন, ২৫-২৬), ইন্দ্রনীল দাস (অর্থনীতি, ২৫-২৬), মনিরা খানম (পিএসএস, ২৫-২৬), মো. সাব্বির হোসেন (বিবিএ, ২৫-২৬) এবং সানাতুল খুশবু দোয়া (নৃবিজ্ঞান, ২৫-২৬)।
নবনির্বাচিত সভাপতি মোস্তফা আহমেদ বলেন, "ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা কাজ করব।"
সাধারণ সম্পাদক সৈয়দ সাকিবুর রহমান বলেন, "নতুন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক কর্মকাণ্ড এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলাই আমাদের অগ্রাধিকার।"
শিক্ষা, ক্যাম্পাস, সাস্ট, কমিটি গঠন,ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট