২৮ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেটে প্রশাসনের অভিযানে তিন প্রতিষ্ঠান-ব্যক্তিকে জরিমানা, ঔষধ জব্দ

প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৬ ১০:১৫ অপরাহ্ন


সিলেটে জেলা প্রশাসনের অভিযানে অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ৮১ বক্স ঔষধ জব্দ এবং বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায়  ২ লাখ টাকা বলে দাবি করে প্রশাসন। 

সোমবার (২৭ জুলাই) সিলেট নগরী, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথকভাবে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। 

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া সেল) বিশ্বাস সাহরিয়া ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সিলেট নগরী, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় তিনটি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে ৮১ বক্স ঔষধ জব্দ এবং বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট জেলা প্রশাসন, ভ্রাম্যমাণ আদালত, জরিমানা, ঔষধ জব্দ, জৈন্তাপুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ