সিলেটে প্রশাসনের অভিযানে তিন প্রতিষ্ঠান-ব্যক্তিকে জরিমানা, ঔষধ জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন
সিলেট নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যার দিকে নগরীর কাজিরবাজার সেলফি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি বলে জানান তিনি।
এর আগে, সোমবার সেলফি ব্রিজের মাঝামাঝি স্থানে কে বা কারা ওই তরুণকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে এমএজি ওসমানী হাসপাতালে পাঠয়।
সিলেট, কাজিরবাজার সেলফি ব্রিজ, ছুরিকাঘাত, তরুণ নিহত, এসএমপি