শিক্ষিকার রিল ভিডিও নিয়ে বিতর্ক: সরকারি চাকরিবিধি কী বলে?
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৬ ৩:২১ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি সেফটি ট্যাংকের ভেতর থেকে আট মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২৭ জুলাই) সকালে শিশুটি পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে গ্রামের একটি সেফটি ট্যাংকের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শনের পর শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ, সুনামগঞ্জ সংবাদ, গৌরারং ইউনিয়ন, লালপুর গুচ্ছগ্রাম, ৮ মাসের শিশু, শিশুর মরদেহ উদ্ধার, সেফটি ট্যাংক,