২৭ জুলাই ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৬ ৬:২৫ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা এবং ‘নারী ও শিশুদের সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ’ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা শিশু ও মায়ের সঠিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি মাতৃদুগ্ধ পান বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

কর্মশালায় জনস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণ, গর্ভবতী ও প্রসূতি মায়ের পরিচর্যা, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং নারী ও শিশুদের সামাজিক নিরাপত্তা জোরদারে বিভিন্ন সরকারি বিভাগের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের ডেপুটি ডিরেক্টর ডা. রওনক জাহান।

 

বক্তারা জানান, একটি সুস্থ ও মেধাভিত্তিক জাতি গঠনে শিশু ও মায়ের সঠিক পুষ্টি নিশ্চিত করা অপরিহার্য। শিশুদের গুঁড়ো দুধ না খাইয়ে মাতৃদুগ্ধ পান করাতে মায়েদের উৎসাহিত করতে হবে। এ জন্য মাঠপর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল ইসলাম, কেয়ার বাংলাদেশের টিম লিড, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যসচিব ডা. কৃপেশ রঞ্জন রায়, কেয়ার বাংলাদেশের টিম লিড, সিনিয়র এমইএএল কর্মকর্তা আফরোজা জামান বিনতে তমা এবং প্রজেক্ট অফিসার শেখ রাফিয়া করিম।

 

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, জাতীয় পুষ্টি সমন্বয় কমিটি, মাতৃপুষ্টি, শিশুপুষ্টি, কেয়ার বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ