পরিবেশ সংরক্ষণে নীরব ভূমিকা রাখা নাসিরকে স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৬ ৪:২৭ অপরাহ্ন
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ এ মৃত্যুর পর বিভাগে সন্দেহজনক ও পরীক্ষায় নিশ্চিত হামে মোট মৃতের সংখ্যা তিন অঙ্কে পৌঁছেছে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুটি সুনামগঞ্জের ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের মইনপুর গ্রামের ৯ মাস বয়সী শিশু। তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় সেখানে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, সর্বশেষ এ মৃত্যুর পর বিভাগে সন্দেহজনক ও পরীক্ষায় নিশ্চিত হামে মৃতের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৯৯ জন শিশু এবং একজন নার্স।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৮৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৪৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৮৭ জন সুনামগঞ্জ জেলার। সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৮০ জন, হবিগঞ্জে ৫৫ জন (এর মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত) এবং মৌলভীবাজারে ২২ জন।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৪ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন, নর্থ ইস্ট হাসপাতালে সাতজন, লায়ন্স হাসপাতালে চারজন, মাউন্ট এডোরা হাসপাতালে তিনজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটে হাম, হামে মৃত্যু, সিলেটে হামে মৃত্যু ১০০, হাম পরিস্থিতি, সিলেট স্বাস্থ্য বিভাগ, ডা. মাহবুবুল আলম, হামের উপসর্গ