২০ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

এমপির উদ্যোগে শহীদ মিনার পেল শাল্লার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লা উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে নতুন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার টাকার টিআর বরাদ্দের মাধ্যমে শহীদ মিনারটি নির্মিত হয়।

 

এর আগে বিদ্যালয়টিতে কোনো শহীদ মিনার না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেঞ্চ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে পুষ্পস্তবক অর্পণ করতেন। বিষয়টি আলোচনায় এলে সংসদ সদস্যের উদ্যোগে বরাদ্দ দেওয়া হয়।

 

স্থানীয়দের তত্ত্বাবধানে শহীদ মিনারের নির্মাণকাজ শেষ হওয়ার পর বর্তমানে মিনারটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমথ কান্তি চৌধুরী বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমাদের স্কুলে শহীদ মিনার নেই। কিন্তু এমপি মহোদয়ের উদ্যোগে শহীদ মিনার হওয়ায় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা অত্যান্ত আনন্দিত। এখন থেকে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবো, এটা ভাবলে মনে অনেক আনন্দ জাগে।

 

স্থানীয় বাসিন্দারা শহীদ মিনার নির্মাণে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর উদ্যোগের প্রশংসা করেছেন।

 

এমপিকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার সময় থেকে স্কুলে শহীদ মিনার ছিল না। তাই একটি শহীদ মিনার নির্মাণের জন্য সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নিকট আবেদন জানানো হয়েছিল। তিনি আবেদনটি আমলে নিয়ে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিয়ছেন। তাই এলাকার মানুষ এমপি সাহেবের কাছে কৃতজ্ঞ। 

 

মাহমুদ নগর গ্রামের সাইফুর রহমান বলেন, ‘শহীদ মিনার না থাকায় স্কুলের বেঞ্চ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে এতোদিন ফুল দেওয়া হয়েছিল। এমপি সাহেবের এই উদ্যোগ প্রশংসনীয়।’  

 

শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মির্জা মো. আবু সাইদ বলেন, টিআর প্রকল্পের বরাদ্দে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শহীদ মিনার, শাল্লা, মাহমুদনগর উচ্চ বিদ্যালয়, নাছির চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ