সিলেটে লাইসেন্সবিহীন হাসপাতাল সিলগালা ও জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী ও রাসেল আহমদ খানকে নির্দোষ ঘোষণা করা হয়েছে।
একই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরীর বিরুদ্ধেও বহিষ্কারের সাংগঠনিক নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ১৯ মার্চ রাত প্রায় ৮টার দিকে মদিনা মার্কেট এলাকায় একটি অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল তাৎক্ষণিকভাবে আজিজ খান সজিব, গোলাম রব্বানী ও রাসেল আহমদ খানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে।
পরবর্তীতে কয়েকজন বিএনপি নেতার সম্পৃক্ততার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সিলেট মহানগর বিএনপি দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল এবং মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বদরুল ইসলাম চৌধুরী।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, গরুর মাংসের মূল্য নির্ধারণকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন ও যুবদল নেতা রিপন চৌধুরীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সংগঠনের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে তদন্তে আজিজ খান সজিব, গোলাম রব্বানী ও রাসেল আহমদ খানের বিরুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে তদন্ত কমিটি তাদের দায়মুক্ত ঘোষণা করেছে।
প্রতিবেদনের ভিত্তিতে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে রিপন চৌধুরীকে মহানগর যুবদল থেকে বহিষ্কারের জন্য সংগঠনের সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাংসের দাম নিয়ে সংঘর্ষ, সিলেট, সজিব-রব্বানী নির্দোষ, বিএনপি নেতা বহিষ্কার