১৪ জুলাই ২০২৬

দৈনন্দিন

সিলেটের নতুন ডিসিকে ফেসবুকে সারওয়ার আলমের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন


সিলেটের নতুন ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। দায়িত্ববার গ্রহণ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ডিসি মো. সারওয়ার আলম।

 

সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে নতুন ডিসির দায়িত্ব গ্রহণের কয়েকটি ছবি ফেসবুক পেজে পোস্ট করে জেলা প্রশাসন। পোস্টের কমেন্ট বক্সে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে শুভেচ্ছা জানান সারওয়ার আলম।

 

সাওয়ার আলম তাঁর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসনের পোস্টের কমেন্ট বক্সে লিখেন, “সদ‍্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মহোদয়কে অভিনন্দন। তাঁর জন‍্য শুভকামনা রইলো।’’

 

এর আগে দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে সোমবার সিলেটের দায়িত্ব বুঝে নেন নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন। সকাল ১০টায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সোমবার সকাল ১০ টায় নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেছেন। স্যার বর্তমানে সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সভায় আছেন।”

 

উল্লেখ্য, গত ২১ জুন সাবেক ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর সিলেটের ডিসি পদ নিয়ে বেশ কিছু রদবদল ঘটে। এর মাঝে কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তা বাতিল করা হয়। সবশেষ গত ৯ জুলাই আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট ডিসি, আব্দুল্লাহ আল মামুন, সারওয়ার আলম, ফেসবুক, সিলেট জেলা প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ