সিলেটের নতুন ডিসিকে ফেসবুকে সারওয়ার আলমের অভিনন্দন
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৬ ১:৩৫ অপরাহ্ন
সরকারি চাকরির স্বপ্ন নিয়ে ঢাকায় গিয়েছিলেন ২৫ বছর বয়সী মাহবুব সারওয়ার রাজন। পরীক্ষা শেষ করে ট্রেনে চড়ে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু সেই যাত্রাই শেষ পর্যন্ত হয়ে ওঠে জীবনের শেষ সফর। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দুই দিন পর হবিগঞ্জের বাহুবল উপজেলার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত রাজন সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের বাসিন্দা আবুল কালাম (কালু মিয়া)–এর ছেলে।
পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, সরকারি একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কয়েক দিন আগে তিনি ঢাকায় যান। শুক্রবার পরীক্ষা শেষে উপবন এক্সপ্রেসে সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার কথা পরিবারের সদস্যদের জানান। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনেরা।
রাজনের বড় ভাই মাহবুব হাসান মুন্না বলেন, অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হয়। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের খবর ও ছবি দেখে তাদের সন্দেহ হয়। পরে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া মরদেহটি রাজনের।
পুলিশ জানায়, রোববার দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে রাজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় নিশ্চিত করেন।
নিহতের চাচা কামরুল ইসলাম বুলবুল বলেন, কীভাবে রাজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি রহস্যজনক। ঘটনার প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্যরা তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
তিনি আরও জানান, রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাজনের ব্যবহৃত মুঠোফোনের সর্বশেষ অবস্থান রাত প্রায় আড়াইটার দিকে হবিগঞ্জের বাহুবল এলাকায় পাওয়া গেছে। এ তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যে তার সঙ্গে কোনো দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
পারিবারিক সূত্র জানায়, প্রায় আট মাস আগে রাজন বিয়ে করেছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। প্রয়োজন হলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) মো. রাশেদ পারভেজ ছায়িম।
তদন্ত কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত ও তথ্য বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
মাহবুব সারওয়ার রাজন, জকিগঞ্জ, হবিগঞ্জ, বাহুবল, উপবন এক্সপ্রেস, চাকরির পরীক্ষা, নিখোঁজ যুবক, রেললাইনের পাশে লাশ, শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ, শ্রীমঙ্গল রেলওয়ে থানা, সিলেট সংবাদ, রহস্যজনক মৃত্যু, বাংলাদেশ সংবাদ