ওসমানী বিমানবন্দর
আন্তর্জাতিক ফ্লাইটের সম্ভাবনা আরও বাড়ছে, নিরাপত্তা মান যাচাই করবে ডিএফটি-আইকাও
যাপিতজীবন
প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও সহজলভ্য করতে দেশের উপজেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) রাতে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শফির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি প্রকাশ করেন।
জানা যায়, দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন আরও ১৩টি উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির প্রস্তাব পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রজ্জন রায় বলেন, সংসদ সদস্যের আন্তরিক প্রচেষ্টায় আমাদের জগন্নাথপুর হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নত করা হয়েছে। বর্তমানে ১০১ শয্যার কার্যক্রম চালুর লক্ষ্যে প্রয়োজনীয় দাপ্তরিক ও প্রস্তুতিমূলক কাজগুলো দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেন, আমার নির্বাচনী আসনের দুইটি উপজেলায় (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নত করণ করা হয়েছে। যাতে আমার নির্বাচনী এলাকার সকল মানুষ স্বাস্থ্যসেবা পায়। এজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১০১ শয্যা হাসপাতাল, সুনামগঞ্জ স্বাস্থ্যসেবা, কয়ছর আহমেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়