ওসমানী বিমানবন্দর
আন্তর্জাতিক ফ্লাইটের সম্ভাবনা আরও বাড়ছে, নিরাপত্তা মান যাচাই করবে ডিএফটি-আইকাও
যাপিতজীবন
প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে নবগঠিত মধ্যনগর উপজেলায় নতুন একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলেও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। গ্রামীণ ও হাওরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে রোগীদের জন্য চিকিৎসাসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একইসঙ্গে জেলা সদর হাসপাতালের ওপর রোগীর চাপও কিছুটা কমবে বলে মনে করছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
গেল বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ব্যবস্থাপনা-১ এর উপসচিব কাজী শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বিভিন্ন জেলার মোট ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। এর আওতায় সুনামগঞ্জ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও অন্তর্ভুক্ত হয়েছে।
সুনামগঞ্জে যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বাড়ানো হবে, সেগুলো হলো—সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একইসঙ্গে মধ্যনগরেও নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুধু শয্যাসংখ্যা বাড়ানোই নয়, পর্যায়ক্রমে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে উপজেলা পর্যায়েই আরও বিস্তৃত ও মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। এতে দূরবর্তী হাওরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার রোগীদের জেলা শহরে ছুটে আসার প্রয়োজনও অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
এদিকে শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা উপকরণ নিশ্চিত করা গেলে এই উদ্যোগের সুফল সবচেয়ে বেশি পাবেন গ্রামীণ ও হাওরপাড়ের জনগোষ্ঠী। একই সঙ্গে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপও কমে আসবে বলে মনে করছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
এদিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের স্থানীয় সংসদ সদস্যরা। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেন, আমার নির্বাচনী আসনের দুইটি উপজেলায় (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নত করণ করা হয়েছে। যাতে আমার নির্বাচনী এলাকার সকল মানুষ স্বাস্থ্যসেবা পায়। এজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, ‘জেলার দশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাশাপাশি নতুন করে মধ্যনগরেও একটি হাসপাতাল নির্মাণকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হতে পারে।’
সুনামগঞ্জ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১০১ শয্যা হাসপাতাল, মধ্যনগর হাসপাতাল, স্বাস্থ্যসেবা উন্নয়ন