সিলেটে বৃষ্টি অব্যাহত, আরও ভারী বর্ষণের সতর্কতা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ নদীর পানি। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কমে যাওয়ায় শনিবার সকাল ৯টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় জেলার সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। এছাড়াও সীমান্তবর্তী অন্যান্য নদ নদীর পানিও কিছুটা কমেছে। তবে পানি কমলেও এখনও জেলায় বন্যার শঙ্কা কাটেনি।
শনিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ এমদাদুল হক।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি ও উজানের ঢলে গত ৩ দিন সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই ও রক্তিনদীর পানি বাড়তে থাকে। তবে শুক্রবার সকাল ৯টা থেকে দিনভর সুনামগঞ্জে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কমে যাওয়ায় শনিবার সকাল ৯টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় জেলার সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। এছাড়াও কমেছে সীমান্তবর্তী নদ নদীর পানি।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ এমদাদুল হক বলেন, সুনামগঞ্জে গত কয়েকদিন দ্রুত গতিতে নদীর পানি বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলের সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। তবে পানি কমলেও এখনো এই জেলায় বন্যার শঙ্কা রয়েছে।
এদিকে সুনামগঞ্জে বন্যার শঙ্কা দেখা দেওয়ায় এরইমধ্যে পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পৌর কর্তৃপক্ষ। শনিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার শাখার (ভারপ্রাপ্ত) উপপরিচালক মো. মতিউর রহমান খান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা করার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জে বন্যার শঙ্কা রয়েছে। ফলে পৌরসভার সবার ছুটি বাতিলের পাশাপাশি একটি কন্ট্রোল রুম চালু হয়েছে। যেখানে ০১৭১৬৩৮৮৩৮২ নম্বরে কল দিলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।
সুনামগঞ্জ, পাউবো, বন্যা, উন্নতি