১৯ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ

বৃষ্টিমুখর সিলেট, ৩৬ ঘণ্টায় ঝরল ১২৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৬ ৮:২৬ অপরাহ্ন

ছবিঃ হাওর এলাকায় গুড়ি-গুড়ি বৃষ্টি হচ্ছে। সিলেট ভয়েস

সিলেটে গত ৩৬ ঘণ্টায় ১২৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন স্থানে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বা অতি ভারী বর্ষণের কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। 

 

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্‌ মো. সজিব হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞতিপে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানায়, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় সিলেট অঞ্চলের অনেক স্থানে মাঝারি ভারী থেকে ভারী বা অতিভারী বর্ষণ হতে পারে বলে। 

 

পূর্বাভাসে বলা হয়, এ সময় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় বেড়ে ৯৬ শতাংশে পৌঁছায়।

 

বৃষ্টিপাতের হিসাবে, শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (১৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ১০০ দশমিক ৬ মিলিমিটার এবং শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ২৫ দশমিক শূণ্য মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

এদিকে আগামীকাল (রোববার) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে বলে বিজ্ঞতিপ্তে জানানো হয়। 

 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্‌ মো. সজিব হোসাইন জানান, গতকাল সকাল ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২৫.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও বিভাগের অনেক স্থানে ভারী অথবা অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এ অবস্থায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ওই কর্মকর্তা।    


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস, ভারী বর্ষণ, সিলেট তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ