২১ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ জুলাই, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন


গত ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।


সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৩ শিশুর বয়সই দেড় বছরের নিচে। এনিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে।


এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৬৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এ সময়ে ৫৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত বিভাগে মোট ৫৪৫ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটে হাম, হাম উপসর্গে মৃত্যু, সিলেটে ৩ শিশুর মৃত্যু, সিলেট স্বাস্থ্য অধিদপ্তর, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, হাম পরিস্থিতি, হাম আক্রান্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ