চুনারুঘাটে হাওরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২
দৈনন্দিন
প্রকাশঃ ২ জুলাই, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার উপজেলার জকিগঞ্জ সড়কে চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কালাই মিয়া (৫৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালাই মিয়া কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখী বিআরটিসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় কাঠলিপুল সংলগ্ন স্থানে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।
সড়ক দুর্ঘটনা, বাস-সিএনজি সংঘর্ষ, বিয়ানীবাজার, চারখাই, কালাই মিয়া, ব্যবসায়ী