২৭ জুন ২০২৬

ধর্ম / ইসলাম

তাহিরপুরে ধর্ম অবমাননা

দেশের সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াস, ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি কামরুল

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ জুন, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন


সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন ‘দেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে একটি চক্র যে ষড়যন্ত্রের প্রয়াস চালাচ্ছে, আমি মনে করি একাজ তারই অংশ। তাই দেশের সম্প্রীতি রক্ষায় হিন্দু-মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কুচক্রী মহলের ষড়যন্ত্র রুখে দিতে হবে।’ 


শুক্রবার (২৬ জুন) দুপুরে তাহিরপুরে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে ভাঙ্গচুরের ঘটনায় গড়কাটি গ্রামে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 


এসময় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন কামরুল। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও তুলে ধরেন।


সাংসদ কামরুল আরও বলেন, ‘সকল ধর্মেই একটা কথা আছে, বিশেষ করে আমার ধর্ম ইসলাম নিয়েই বলছি, ধর্ম কখনও বলেনা আরেক ধর্মের উপাসনালয় ভেঙে ফেল। ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত পরিবারের সমস্যা সমাধান করা হবে।’


এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, বিএনপির নেতাকর্মী, তৌহিদী জনতা ও হিন্দু সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 


পরে এমপি কামরুল বাদাঘাট জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় আলেম-ওলামাদের নিয়ে বৈঠকে বসেন। এবং শেষে বাদাঘাট বাজারে অবস্থিত ক্ষতিগ্রস্ত কালী মন্দির পরিদর্শনে যান।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

সম্প্রীতি, ষড়যন্ত্র, সুনামগঞ্জ, তাহিরপুর, ভাঙচুর, সহায়তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ