১২ আগস্ট ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব বহিষ্কার

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন


দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামিম আহমেদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।


মঙ্গলবার (১১ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় শামিম আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


এতে আরও উল্লেখ করা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।


তবে বহিষ্কারের বিষয়টি অস্বীকার করেছেন শামিম আহমেদ। তিনি বলেন, আমি দলীয়ভাবে কোনো চিঠি পাইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি দেখেছি।এটা গুজব হতে পারে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, পৌর যুবদল, শামিম আহমেদ, বহিষ্কার, যুবদল কেন্দ্রীয় কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ