সিলেট ভয়েসে সংবাদ প্রকাশ
এবার পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় আসা তথ্য সংগ্রহকারীর নাম বাতিল
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন
মৌলভীবাজার সদর উপজেলার দুটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যথাযথভাবে ওষুধ সংরক্ষণ না করা, পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন রাখার মতো অনিয়ম পাওয়া যায়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন নামের ডায়ালাইসিস সেন্টারে অভিযান চালিয়ে ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পরে পুরাতন হাসপাতাল রোড এলাকার আল হামরা (প্রাঃ) হাসপাতালে অভিযান চালানো হয়। সেখানে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় একই আইনে প্রতিষ্ঠানটিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে সহযোগিতা করেন মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও তার দল।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ মান ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
স্বাস্থ্য প্রতিষ্ঠান, ভ্রাম্যমাণ আদালত, ওষুধ সংরক্ষণ, পোস্ট-অপারেটিভ রুম, আল হামরা হাসপাতাল, সোনার বাংলা ফাউন্ডেশন