২৪ জুন ২০২৬

নির্বাচন / স্থানীয় সরকার

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বাসস

প্রকাশঃ ২৩ জুন, ২০২৬ ৪:০৪ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পরপরই, অর্থাৎ আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।


তিনি বলেন, ‘এই নির্বাচন সর্বোচ্চ এক বছরের মধ্যে শেষ হবে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট হতে পারে। এরপর পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

আজ সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অতীতে কেউ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করলেও তিনি যদি কোনো অপরাধ বা জুলাই-আগস্টের হত্যাকা-ের সাথে জড়িত না থাকেন বা তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে ব্যক্তি হিসেবে ও স্বতন্ত্রভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে কোনো দলীয় ব্যানার, প্রতীক বা স্লোগান ব্যবহার করা যাবে না। অপরাধী হলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাহেদ উর রহমান, স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ, নির্বাচন কমিশন, পৌরসভা নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ