২৪ জুন ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার, বিদায়বেলায় দিলেন ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ জুন, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ন


সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব থেকে প্রত্যাহারের পর আজ সিলেট ছেড়ে ঢাকায় চলে গিয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। তারপর দুপুর ১টার দিকে সরকারি বাসভবন ত্যাগ করেন।

এর আগে, সোমবার বিকেল ৫টার দিকে তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বর্তমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি দাসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। 

এদিকে শেষ সময়ে তিনি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য।’

সিলেটের শাহজালাল (রহ) এর মাজার ইস্যুতে বিতর্কের মধ্যেই গত রোববার সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। আজই তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের কথা রয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

ডিসি সারওয়ার আলম, জেলা প্রশাসক, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল (রহ) এর মাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়, পিংকি দাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ