মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, তাহিরপুরে পুলিশ হেফাজতে যুবক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ জুন, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হকনগর কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ১৫ হাজার টাকা এবং বিপুল পরিমাণ চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় মঙ্গলবার দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দিয়েছেন ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. কামরুল ইসলাম।
লিখিত অভিযোগে তিনি জানান, গত ২০ জুন বিকেল আনুমানিক তিনটার দিকে প্রতিদিনের ন্যায় দায়িত্ব পালন করে ক্লিনিক তালাবদ্ধ করে চলে যান। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টার দিকে তিনি ক্লিনিকে এসে দেখতে পান অফিস কক্ষের তালা ভাঙা এবং জানালার গ্রিল কাটা অবস্থায় রয়েছে।
সিএইচসিপি কামরুল ইসলাম অভিযোগে আরও জানান, চুরির ঘটনায় ক্লিনিকের ভেতরে প্রবেশ করে তার অফিস কক্ষের ড্রয়ারে রাখা নগদ ১৫,০০০ (পনেরো হাজার) টাকা লুট হয়েছে। এছাড়াও ক্লিনিকে থাকা সরকারি বিভিন্ন ধরনের মূল্যবান ওষুধপত্র, রক্তচাপ মাপার মেশিন (বিপি মেশিন) এবং ডায়াবেটিস পরীক্ষার মেশিনসহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে চুরি যাওয়া মালামাল খোঁজাখুঁজি ও অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করার চেষ্টা করার কারণে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, হকনগর কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। সরকারি মালামাল উদ্ধার এবং এই চুরির সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, সিএইচসিপি কামরুল ইসলাম টানা দুইদিন ছুটিতে ছিলেন কি না তা জানেন না উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন খান। তিনি বলেন, তার অধীনে এখানে একজন পরিবার কল্যান সহকারী কাজ করেন। তিনি সপ্তাহে দুইদিন দায়িত্ব পালন করেন। চুরির বিষয়েও তিনি কিছু জানেন না।
কমিউনিটি ক্লিনিক, চুরি, নগদ অর্থ, চিকিৎসা সামগ্রী, দোয়ারাবাজার থানা, অভিযোগ