২৪ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

প্রকাশঃ ২৩ জুন, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।


উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় একটি পরিবার। এখানে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই একই পরিচয়ে পরিচিত—সাস্টিয়ান। তাই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দূরত্ব বা বিভাজনের সুযোগ থাকা উচিত নয়। বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সবাইকে এগিয়ে যেতে হবে।


খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ক্রীড়াচর্চা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয় উল্লেখ করে তিনি অংশগ্রহণকারীদের খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।


খেলাধুলা ও ক্রীড়া উপকমিটির সভাপতি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক এএফএম জাকারিয়া, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মাসুদ আলম এবং সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার।


অনুষ্ঠান পরিচালনা করেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া।


উদ্বোধনী ম্যাচে ব্যবসায় প্রশাসন বিভাগ ও রসায়ন বিভাগ মুখোমুখি হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা অংশ নিচ্ছেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ