শাল্লায় আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল
রাজনীতি
প্রকাশঃ ২৩ জুন, ২০২৬ ৬:০১ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অপতৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছে শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় শাল্লা কলেজ রোডস্থ বিএনপির নিজস্ব কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের করে বাজারের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করা হয়।
শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে মিছিল পরবর্তী সময়ে পুরাতন উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কখনো জনগণকে নিয়ে ভাবেনি। তারা সবসময় দমন-পীড়ন ও গুমের রাজনীতি করেছে। সে জন্য এদেশের জনগণই তাদেরকে বিতাড়িত করে দিয়েছে।
বক্তারা বলেন, আমরা যারা রাজনীতি করি কি পেলাম বা কি পেলাম না এগুলো না ভেবে নিজের দলের পাশাপাশি এদেশের জনগণকে নিয়ে ভাবতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে হবে। অনুপ্রবেশকারীরা আমাদের দলে ডুকে যাতে বিশৃঙ্খলা ঘটাতে না পারে সে বিষয়েও খেয়াল রাখতে হবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন-শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজিরুল ইসলাম আজহার, ৩নং বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ হোসেন সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ, বর্তমান আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন।
শাল্লা, আওয়ামী লীগ, বিএনপি, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, উপজেলা ছাত্রদল