ফসলহানির পর মাছই ছিল ভরসা, এবার তাতেও নিষেধাজ্ঞা
দৈনন্দিন
প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ১:৫২ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবন এখন রোগী ও চিকিৎসকদের জন্য আতঙ্কের নাম। বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষের ছাদ থেকে নিয়মিত পলেস্তারা খসে পড়ছে। পাশাপাশি একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায়, বহির্বিভাগের কক্ষ, করিডোর ও সংলগ্ন বিভিন্ন রুমের ছাদের পলেস্তারা খসে পড়ে মেঝেতে ছড়িয়ে আছে। কোথাও কোথাও বড় ফাটল দেখা দিয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। ভবনের বারান্দার বিভিন্ন অংশে শেওলা জমে থাকায় দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের ঘাটতিও স্পষ্ট হয়ে উঠেছে।
রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে এখন নিরাপত্তা নিয়েই বেশি দুশ্চিন্তা করতে হচ্ছে। ছাদ থেকে হঠাৎ পলেস্তারা খসে পড়ার আশঙ্কায় অনেকেই আতঙ্কের মধ্যে সেবা নিচ্ছেন।
ডাক্তার দেখাতে আসা রোগী কমির উদ্দিন বলেন, “চিকিৎসা নিতে এসে যদি নিজের নিরাপত্তা নিয়েই চিন্তা করতে হয়, তাহলে সেটা খুবই দুঃখজনক। ভবনটি দ্রুত মেরামত করা প্রয়োজন।”
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক গোবিন্দ লাল দাস জানান, সম্প্রতি একটি কক্ষে প্রবেশের সময় বারান্দার ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার উপক্রম হয়েছিল। সামান্য ব্যবধানে বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শামীমা আক্তার বলেন, ভবনের কিছু অংশে পলেস্তারা খসে পড়া ও ফাটল দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে হাসপাতালে আসা রোগীদের দাবি, একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের এমন ঝুঁকিপূর্ণ অবস্থা দ্রুত সমাধান করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত ভবনটি সংস্কার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ঝুঁকি, হবিগঞ্জ স্বাস্থ্য সেবা, পলেস্তারা খসে পড়া, হাসপাতাল ফাটল,