২১ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ আটক ১৯

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২০ মে, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে মানবপাচার চক্রের এক সদস্যসহ বিভিন্ন মামলায় মোট ১৯ জনকে আটক করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মানবপাচার চক্রের মাধ্যমে মানুষ পাচারের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে মানবপাচার চক্রের সদস্য আল আমিন আহমেদকে আটক করে প্রতাপপুর বিজিবি ব্যাটালিয়নের (বিওপি) সদস্যরা। একই অভিযানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আরও ১০ জনকে আটক করা হয়।


অন্যদিকে পৃথক অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় আরও ৯ জন আসামিকে আটক করে।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট, সিলেট, মানবপাচার, বিজিবি অভিযান, গোয়াইনঘাট থানা পুলিশ, আটক ১৯ জন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ