১৭ মে ২০২৬

বিশ্বজুড়ে

ইউক্রেনে একদিনে ১১১৫ সেনা নিহত

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন সম্মুখ যুদ্ধের বিশেষ সামরিক যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অন্তত ১,১১৫ জন সেনা নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব সেনা নিহত হয়েছে বলে শনিবার (১৭ মে) দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

 

একই সময়ে রাশিয়ার বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন সংযোজন কারখানা এবং সেনা ছাউনিতে একযোগে বড় ধরনের হামলা চালিয়েছে।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন ব্যাটলগ্রুপের অভিযানে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক জনবল হারিয়েছে। এর মধ্যে-ব্যাটলগ্রুপ নর্থ-এ ১৫-এর বেশি সেনা, ব্যাটলগ্রুপ ওয়েস্টে ১৮০ জনের বেশি সেনা, ব্যাটলগ্রুপ সাউথের ১৬০ জনের বেশি সেনা, ব্যাটলগ্রুপ সেন্টারে ২৮০ জনের বেশি সেনা, ব্যাটলগ্রুপ ইস্টে ২৮৫ জনের বেশি সেনা, দিনিপ্রো গ্রুপ জোনে সর্বোচ্চ ৫৫ জন সেনার মৃত্যু হয়েছে।


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন সেনা নিহত, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইউক্রেন যুদ্ধ আপডেট, আন্তর্জাতিক সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ